বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

যশোরে গৃহবধূকে ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৪০ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোরে এক গৃহবধূকে ধর্ষণ ও সেই দৃশ্যের ভিডিও ধারণ করে দীর্ঘদিন তাকে ভোগ করার অভিযোগে রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন রাজমিস্ত্রী।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ‘দোগাছিয়া বাজারে আমাদের একটি চায়ের দোকান আছে। আমার স্বামী একটি মামলায় জেলহাজতে ছিলো। সেই সময় রিয়াজ প্রতি সন্ধ্যায় দোকানে চা খেতে আসতো। মাস চারেক আগে একদিন রাতে রিয়াজ আমাকে কৌশলে ধর্ষণ করে। সেই দৃশ্য সে মোবাইল ফোনে ভিডিও করে রাখে। এর পরে আমাকে সেই ভিডিও দেখিয়ে ‘ইন্টারনেটে ছেড়ে দেবে’ এবং ‘এলাকার সবাইকে দেখাবে’ বলে হুমকি দিতো। এই ভয় দেখিয়ে সে প্রায়ই আমাকে ভোগ করতো। বিষয়টি জেনে যাওয়ায় স্বামীও এখন আমাকে গ্রহণ করছে না। উপায় না পেয়ে আমি ঘটনাটি পুলিশকে জানাই।’ সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই শুকুমার কুণ্ডু বলেন, এঘটনায় কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা (নম্বর ৩৩/০৬.১০.২১) হয়েছে। রিয়াজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে এবং ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল করার জন্য পাঠানো হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102