শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন আগামী ৬ অক্টোবর বিদেশ সফরে যাবেন। ফিরবেন ২২ অক্টোবর। এসময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

মঙ্গলবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গোলাম মাহবুবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এস এম মুনীর। ১৯৯৫ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালের ২০ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত এস এম মুনীরকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102