মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সওজ কর্মকর্তাদের পদত্যাগের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেট সওজ কর্মকর্তাদের পদত্যাগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কটির চারলেনের কাজ ১২ বছর ধরে ঝুলিয়ে রাখায় তিনি এ পরামর্শ দেন।

মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কটির চারলেনের কাজ ১২ বছর ধরে ঝুলিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি তারা। এতে ক্ষুব্ধ হয়ে পররাষ্ট্রমন্ত্রী সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘রিজাইন’ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ব্যর্থতার জন্য সওজ কর্মকর্তাদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যর্থতা আমাদের জন্য দুঃখের, যারা এ রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দুঃখের। আর যারা এ কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। ১২ বছরে একটি রাস্তা করতে না পারার জন্য তাদের মাথা ‘হেঁট’ হওয়া উচিত। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত।

সিলেটের কোনো উন্নয়ন যাতে আটকে না যায় সে ব্যাপারে স্থানীয় নেতাদেরও দৃষ্টি রাখার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। পরে দিনভর সিটি করপোরেশনের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাকালে ভারত সরকারের উপহার ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102