বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যশোরে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত তিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪২৯ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোরে ট্রাকের সঙ্গে সিএনজির (তিনচাকার গাড়ি) সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে  নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় বাগাআঁচড়া সাতমাইল থেকে উলশী আসার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে, রাকিবুল ইসলাম রাকিব (২১) শার্শার জামতলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে ও মোমেনে বেগম (৭০) শার্শার উলশি ইউনিয়নের সম্বন্ধকাঠির মৃত আব্দুল খালেকের স্ত্রী তিন জনের মধ্যে একজন ড্রাইভার ও বাকি দুইজন মাহিন্দ্রার যাত্রী ছিলেন। 

নিহত মোমেনা বেগমের বড় জামাই লোকমান হোসেন জানান মোমেনা বেগম বাগআঁচড়ার সাতমাইলে ছোট মেয়ের বাড়ি থেকে উলশী ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে হাসপাতাল ওয়ার্ডের কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে রাকিবুল হাসান একজন শ্রমিক কাজের সন্ধানে নিজ এলাকা জামতলা থেকে নাভারন যাওয়ার সময় দূর্ঘটনায় গুরুতর আহত হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে আনা হয়, জরুরী বিভাগের দায়িত্ব রত চিকিৎসক ডাঃ আহমেদ তায়েফ সামস্ তাকে মৃত ঘোষণা করেন। 

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণমুখি একটি মাহিন্দ্রা নীলকান্ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102