বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাসপাতাল নির্মাণে অনিয়ম, ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: যাদের অনিয়মের কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

এ প্রকল্পের দরপত্র আহ্বান থেকে শুরু করে আরও কিছু বিষয়ে অনিয়ম পেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি। আজ একনেক সভায় আইএমইডির তদন্ত প্রতিবেদনটি তুলে ধরেন সচিব প্রদীপ রঞ্জন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের অনিয়মের কারণে এ প্রকল্পের কাজ এত দেরি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

এ প্রকল্পের অনিয়মের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা অবসরে গেলে, তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে তিনি এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

একনেক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা কমিশনের সদস্য নাসিমা বেগম।

তিনি আরও জানান, একনেক সভায় ‘কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি নেয়া হয় ২০১২ সালে। ওই সময় এর প্রস্তাবিত ব্যয় ছিল ২৭৫ কোটি টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালে। দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুসারে ২০২৩ সালে প্রকল্পের সমাপ্তি ধরা হয়েছে।

  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পটি ২০১২ সালে যখন পাস হয়, তখন এর ব্যয় ছিল ২৭৫ কোটি টাকা। এখন সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৮২ কোটি টাকা।

এর আগে গত ৫ জানুয়ারি প্রকল্পটি একনেক সভায় উঠালে প্রধানমন্ত্রী অনুমোদন না দিয়ে ফেরত পাঠান। অনিয়মে কারা জড়িত, তা বের করতে আইএমইডিকে দায়িত্ব দেন। আট মাস তদন্ত শেষে আইএমইডি একটি প্রতিবেদন আজ দাখিল করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102