বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সিলেটে ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের উপহার সরকার ও জনগণের পক্ষ থেকে দু’টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং খাদিমপাড়া ৩১-শয্যা বিশিষ্ট হাসপাতালে অ্যাম্বুলেন্স দু’টি দেয়া  হয়।  

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  একেবারে নতুন, অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী জটিল যন্ত্রপাতি সমৃদ্ধ অ্যাম্বুলেন্সগুলি হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়াদানকারীরা ব্যবহার করতে পারবেন। 

এর আগে ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সগুলো দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ভারত কোভিড মোকাবিলায় বাংলাদেশকে পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন প্রদান এবং সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে কোভিডের দ্বিতীয় তরঙ্গের সময় যখন ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102