বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কোন নোটিশ ছাড়াই বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৬৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার রাত ৯টার পর থেকে বাংলাদেশে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার  সন্ধ্যা থেকে বিশ্বের বেশ কিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়েছে। 

এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা, যার ফলে বিপাকে পড়েছেন তারা।

এদিকে ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’

এছাড়া হোয়াটসঅ্যাপ ক্ষতি স্বীকারকরে টুইট বর্তায় জানায়, আমরা সচেতন যে এই মুহুর্তে কিছু লোক হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জিনিসগুলিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি আপডেট পাঠাব।

আপনার ধৈর্য্যের জন্য ধন্যবাদ! 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102