শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দোয়া চাওয়ার পাশাপাশি ইতিহাস বদলানোর প্রতিশ্রুতি রিয়াদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪১৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ যাত্রার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে গেলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ রোববার রাতে ওমানের রাজধানী মানসকাটের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে রিয়াদ সবার দোয়া কামনার পাশাপাশি ভাল পারফরমেন্স ও ফলের প্রত্যাশাও করেন।

বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, শেষ তিনটি সিরিজে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছে তার দল, সে আত্মবিশ্বাস এবং পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারলে বিশ্বকাপের বড় মঞ্চেও সাফল্য ধরা দেবে।

রিয়াদ বলেন, ‘আমরা সবাই আপনাদের কাছে দোয়াপ্রার্থী। দল হিসেবে এটি আমাদের জন্য খুব বড় সুযোগ ভালো করার। আমরা শেষ কয়েকটি সিরিজে যে রকম ক্রিকেট খেলেছি, তেমন আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি, তাহলে আমাদের ভালো ফল পাওয়া সম্ভব। প্রত্যাশাও থাকবে। দলের প্রত্যাশা, দেশের প্রত্যাশা – যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে এসব প্রত্যাশা আমরা তখনই পূরণ করতে পারব।’

সরাসরি কোন টার্গেট সেট না করে টাইগার ক্যাপ্টেন চান ধাপে ধাপে এগুতে। তার ভাষায়, ‘আমাদের ধাপে ধাপে এগুতে হবে। আমরা যদি প্রথম পর্ব পার করতে পারি, এরপর দ্বিতীয় পর্বে যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করব। যেহেতু আমাদের বিশ্বকাপের অতীত রেকর্ড খুব ভালো না, এবার চেষ্টা করব সেই রেকর্ড যেন ভাঙ্গতে পারি। কে জানে, যে কোনো কিছুই হতে পারে এবারের বিশ্বকাপে।’

বিশ্বকাপে প্রথমবার অধিনায়কত্ব করার অনুভুতি প্রকাশ করে তিনি বলেন, ‘ভালো লাগছে। এটা সম্মানের। একই সঙ্গে অনেক বড় দায়িত্বও। চেষ্টা করব সবাই যেন যে যার মতো দায়িত্ব পালন করতে পারি। দেশের জন্য ভালো করতে পারি।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102