সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইইউ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সার্বিক সহায়তা করবে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ইতালি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে শুক্রবার (১ অক্টোবর) ইতালির মিলানে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যান এর নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়ন এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মন্ত্রী এসময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলার সকল ক্ষেত্রে ইইউর সহযোগিতা কামনা করেন।

ইউরোপীয় কমিশনের ইউরোপীয় গ্রিন ডিল এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস বলেন, ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সকলভাবে সহায়তা করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইইউ আগামী দিনগুলোতে বাংলাদেশকে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102