সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

মৃত্যু বেড়েছে, আক্রান্ত হাজারের নিচে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৮৬০ জন। এর আগে বুধবার ১৭ জনের মৃত্যু এবং এক হাজার ১৭৮ জন রোগী শনাক্ত হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৭৪৪ জনের। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৫৬৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫১০ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫৮, ময়মনসিংহে ৩৩, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৪৪, রংপুরে ১৯, খুলনায় ৪৪, বরিশালে ৬, সিলেটে ২৮ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ২৩ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ১২ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৬, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ০, খুলনায় ০, বরিশালে ১, সিলেটে ৪, রংপুরে ১ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২ এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102