সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতা: নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “তথ্য আমার অধিকার,জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য ও “তথ্য আমার অধিকার,জানতে হবে সবার” এই শ্লোগান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ,টি আই বি কতৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি(সনাক) রনেন রায়, নাটোর প্রেক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময় তথ্য কমিশনের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102