বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: দেশে যেসব সংগঠন বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই ক্ষুদ্র ঋণের ব্যবসা করছে, সেসব বন্ধের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসব অনিবন্ধিত সুদি প্রতিষ্ঠান লোন দিয়ে অনৈতিক কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশে বলা হয়, অনুমোদনহীন ক্ষুদ্র ঋণের কারবার নিয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। আদেশের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ কিমিটিকে প্রতিবেদন দিতে হবে।

তদন্তের সময় যদি অননুমোদিত বা লাইসেন্স ছাড়া ক্ষুদ্র ঋণ কারবারী সমবায়, বা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে সেসব প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধের পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে সুদ কারবারীদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেয়া হয়েছে। এই রিট মামলার বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩০ নভেম্বর তারিখ রাখা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সারাদেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়। রিটে ৬৪ জেলার ডিসি ও এসপিকে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিটটি দায়ের করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102