শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিএনপির আমলে দেশে কোনও উন্নয়ন হয়নি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছেন তা আর কোনো সরকার করেনি। বিএনপির আমলে শুধু বিশৃঙ্খলা হয়েছিলো। শুধু তাই নয় ধানের শীষ ও লাঙ্গল মার্কা যখন ক্ষমতায় ছিলো তারা দেশের জন্য কিছুই করেনি। দেশের মানুষকে তারা বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা দিতে পারেনি।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বক্তব্য রাখেন। পরে পরিকল্পনা মন্ত্রী ওই এলাকার সুবিধাভোগীদের মধ্যে নলকূপসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102