বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক উপহার বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর মহামারীতে বাংলাদেশের এই কঠিন সময়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক সংগঠন জয়তুন ও‌য়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট সমাজ সেবক আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউ‌ন্ডেশ‌নের ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট সমাজ সেবক স্বপন আহমদ এর যৌথ অর্থায়নে গত ২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা ৪৫টি গরীব, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সম্মা‌নিত প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপ‌তিত্বে ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়ার প‌রিচালানায় মানবিক উপহার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দ‌ক্ষিণ সুরমা উপ‌জেলার চেয়ারম্যান মোহাম্মদ আবু জা‌হিদ, অনুষ্ঠা‌নের উ‌দ্ধোধক হি‌সে‌বে উপস্থিত ছিলেন সি‌লেট কৃ‌ষি বিশ্বিদ্যায়’র রে‌জিস্টার বদরুল ইসলাম শো‌য়েব, বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউ‌নিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত সফল নারী উ‌‌দ্যোক্তা নুরুন নাহার বেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ‌ক্ষিণ সুরমা ডিগ্রী ক‌লে‌জের অধ্যাপক মু‌হিবুর রহমান, বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক কাওছার আহমদ।

অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন সমাজ কর্মী মোঃ এনাম উদ্দিন রুমেল, সমাজকর্মী মোঃ আবিফুল হক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক মোঃ আবুল বশর পলাশ বড়ুয়া, ইফ‌তেখার হো‌সেন সু‌হেল, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী আব্দুল মা‌লেক, মাসুক আহমদ, হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ,বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা ও আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসি তাহলে সম্ভাবনার বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

বিশ্বের এই কঠিন সময়ে বাংলাদেশের সিলেট অঞ্চলের ৪৫‌টি হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক উপহার নিয়ে এগিয়ে আসায় জয়তুন ও‌য়েলফেয়ার ট্রা‌ষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউ‌ন্ডেশ‌নের ভাইস চেয়ারম্যান স্বপন আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102