শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নভেম্বর থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের শর্ত শিথিল হচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের ফলে আরোপ করা ভ্রমণের শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, নভেম্বর থেকে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রায় সব দেশ মিলে ৩৩টি দেশের করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকাপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।


হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের বাধ্যতামূলকভাবে শুধু করোনা পরীক্ষা করাতে হলেও কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থাকছে না। ভ্রমণের আগের তিন দিনের মধ্যেকার করানো নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়ক জেফ জিয়েন্টস বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেকে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের কথা বিবেচনা করেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

অথচ গত সপ্তাহেও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল, কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির এই সময়ে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা উচিত হবে না।
যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পাওয়া কোভিড-১৯ টিকা ছাড়া অন্যান্য টিকা নিলে দেশটিতে ভ্রমণ করা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং কবে থেকে এই নিষেধাজ্ঞা শিথিল কার্যকর হবে তার তারিখ উল্লেখ করা হয়নি। নভেম্বরের শুরু থেকে এটি কার্য্যকর হবে এতটুকুই জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102