

ওসমানীনগর সংবাদদাতা: বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সিলেটের সাবেক আহবায়ক সদ্য প্রয়াত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান,সংগঠনের সদস্য এমএ হক,এডভোকেট আব্দুল মুকিত জিপি,সাবেক এমপি শাহ আজিজুর রহমান,এডভোকেট মনির উদ্দিনসহ সংগঠনের সকল প্রয়াত সদস্যদের স্বরনে আগামী ১৩ই অক্টোবর সিলেট জেলা পরিষদ মিলনায়তের শোক সভা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভাঅনুষ্টিত হয়েছে । বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সিলেটের উদ্যেগে বৃহস্পতিবার সিলেটের অভিজাত হোটেলে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া।বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এ এস এম আনোয়ারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের পরামর্শক প্রবীন আইনজীবি নুর উদ্দিন আহমদ,সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আলী শিকদার,সাবেক সদস্য সচিব অ্যাড.আনোয়ার হোসেন,বালাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি,সমাজসেবী আক্তারুজ্জামান চৌধুরী জগলু,সংগঠনের যুগ্ন সম্পাদক অ্যাড.মো: জুয়েল,সিনিয়র সাংবাদিক ওয়েছ খছরু,সমাজসেবী নাঈম চৌধুরীসহ আরও অনেকে। সভায় বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সিলেটকে একটি আদর্শ সামাজিক সংগঠনে পরিণত করতে সিলেট শহরে বসবাসরত বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার সকল ব্যাক্তিবর্গকে সহযোগিতার হাত প্রসারিত করার আহব্বান জানান নেতৃবৃন্দরা।
আগামী ১৩ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শোক সভা ও সভা পরবর্তী সংগঠনের বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা পর্বকে সুন্দর ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি যথাসময়ে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।