বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনে অবজ্ঞা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৯ এই পর্যন্ত দেখেছেন

সোহেল রানা, কমলগন্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুঞ্জরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে চার বছরেও জাতীর জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি না টাঙানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। সরেজমিনে আলাপকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ৪ বছর আগে স্কুলের নতুন ভবনের কাজ শুরু হওয়ার সময় অফিস থেকে যাবতীয় আসবাবপত্রসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অন্যত্র হস্তান্তর করা হয়ে ছিলো। এরপর প্রায় ২ বছর টিন ও বাঁশের বেড়ার ঘরে চলে বিদ্যালয়ের ক্লাসসহ যাবতীয় সব কার্যক্রম তখন হস্তান্তর করা আসবাবপত্র ব্যবহার করা হলেও সে সময়ে বিদ্যালয়ের অফিসের বেড়ায় বা দেয়ালে ঠাঁই পায়নি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

নব নির্মিত ভবনে অফিস স্থানান্তর করার প্রায় ২ বছর অতিবাহীত হলেও ছবিগুলো পরেছিলো অফিস রুমের নিচেই। এ বিষয়ে আলাপকালে কুঞ্জর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ- সভাপতি ইলিয়াছ মিয়া বলেন,স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেঁচে থাকাকালীন বিভিন্ন অনুষ্টান-মিটিংয়ে ছবিগুলো দেওয়ালে টাঙ্গানোর নির্দেশ দিলেও প্রধান শিক্ষিকা কখনও সে ব্যপারে কোনও ভ্রুক্ষেপও করেন নি। এবিষয়ে গুঞ্জর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী রানী দেব বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিচে রাখার কথা স্বীকার করে বলেন,বিদ্যালয়ের উন্নয়নের কাজ ও পরিস্কাপরিচ্ছন্নতা কারানোর সময় ছবি গুলো নীচে নামিয়ে রাখা হয়ে ছিলো।  তবে আমরা কাজ শেষে হওয়ার পরপর ছবি গুলো টাঙিয়ে ফেলেছি। এবিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা ছিলো না। এখন যেহেতু জেনেছি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102