বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। হাওরে উড়াল সেতু হবে, রেললাইন হবে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে। আরও অনেকে কিছুই হবে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী ঐ সব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের উপকার হয় এমন সব কাজ করবে এই সরকার, কাজেই ভয় নেই। এই সরকার আপনাদের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু, তাদের প্রতিহত করতে হবে।

এসময় দ্বি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102