শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিদেশগামীদের জন্য কাল থেকে শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিদেশগামীদের সেবা দিতে আগামীকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড-১৯ পরীক্ষায় সব ল্যাব। 

শুক্রবার দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী। আর দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা।

স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরইমধ্যে শাহজালাল বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে বসানো হচ্ছে ৬টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি। 

পরিদর্শন শেষে তিনি বলেন, টেকনিক্যাল কাজগুলো শুক্রবারের মধ্যে শেষ হলে শনিবার থেকে করোনা পরীক্ষায় প্রস্তুত থাকবে সব ল্যাব। অনিয়ম যাতে না হয় সে বিষয়ে দায়বদ্ধতা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব অনুমোদিত ৬টি প্রতিষ্ঠান কাজ করবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

প্রতিষ্ঠানগুলোর ১২টি ল্যাবে ৩ ঘণ্টায় ১১৫০ জনের করোনা পরীক্ষা সম্ভব বলে জানায় স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। তিনি জানান, যে কোনভাবে হোক তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।

এরআগে বুধবার (২২ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে মোবাইল ল্যাব বিএমএফআর মাধমে স্বল্প পরিসরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতে পাঠানো হয় ৪৬ জন যাত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102