মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :

জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণের ৪৭তম বর্ষে ই-পোস্টার প্রকাশিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের অধিবেশনে সেটি ছিল প্রথম বাংলায় ভাষণ।

এ বছর ২৫ সেপ্টেম্বর সেই ভাষণ প্রদানের ৪৭তম বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য এই ই-পোস্টারটি প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি।

ই-পোস্টারটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য কমিটি অনুরোধ জানিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102