বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ব্রিফকেস বন্দি ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে যাচ্ছে সরকার। ব্রিফকেস বন্দি পত্রিকা- যেগুলো আসলে ছাপায় না, মাঝে মধ্যে হঠাৎ দেখা যায়, সেগুলো বন্ধের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং বরেন্দ্র উন্নয়ন ভাবনা আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমকে কেউ নিজের স্বার্থে, কেউ ব্যবসায়িক প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহারের চেষ্টা করছে। আবার কেউ একটি ব্রিফকেস নিয়ে গণমাধ্যমের মালিক হয়ে যাচ্ছে। উনিই মালিক, উনিই সাংবাদিক, উনিই রিপোর্টার। এই দফতর থেকে ওই দফতরে ঘুরে বেড়ান, বিজ্ঞাপন কালেকশন করেন এবং সেই বিজ্ঞাপন যেদিন পান সেদিন পত্রিকা ছাপেন। একশ পত্রিকা ছাপেন, একশ দফতরে দেন। এতে ভালো গণমাধ্যমগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক সময় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সেই ক্ষতির প্রাথমিক বোঝাটা সাংবাদিকদের ওপর পড়ছে। সুতরাং এখানে একটি শৃঙ্খলা আনা দরকার। সেই উদ্যোগ আমি নিয়েছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102