শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইয়াবা দিয়ে চালানের ভয় অতঃপর টাকা আদায়, ৬ পুলিশ বরখাস্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাজশাহী: দুইজন যাত্রীকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ টিএসআই নাসির উদ্দিনসহ ৬ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাদের বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে নগর পুলিশ লাইনে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তদন্তে নামেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে পুলিশ কমিশনার তাদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ টিএসআই নাসির উদ্দিন, এএসআই সেলিম হোসেন ছাড়াও চার কনস্টেবল।

অভিযোগে জানা গেছে, টার্মিনাল এলাকা থেকে দুই দূরগামী যাত্রীকে আটক করেন টিএসআই নাসির উদ্দিনসহ সহযোগীরা। তাদের ইয়াবাসহ মাদক মামলা দেওয়ার ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশে মোটা অংকের টাকা নেন অভিযুক্ত পুলিশ সদস্যরা।

ভুক্তভোগীরা পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিলে কমিশনার সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় পুলিশকে সাময়িক বরখাস্তের আদেশ দেন কমিশনার।
 
অভিযোগে আরও জানা গেছে, টিএসআই নাসির উদ্দিন গত ১০ বছর ধরে রাজশাহী টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ হিসেবে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্নজনকে আটকে বিকাশে টাকা নেওয়া ছাড়াও ব্যাংকের চেকের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102