বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ব্রিটেনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: দক্ষিণ-পূর্ব লন্ডনে এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা (২৮) নামে শিক্ষক শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বত্তদের হাতে নিহত হন।

বিবিসির খবরে বলা হয়েছে, সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।খবরে আরও বলা হয়, বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি বারে বন্ধুর সঙ্গে হেঁটে দেখা করতে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়।

শনিবার সকালে একটি পার্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ব্রিটিশ পুলিশের জানিয়েছে, সাবিনা রাত সাড়ে ৮টার দিকে লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে আটকের পর আবার ছেড়ে দিয়েছে। তবে পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি বলেন, তদন্তের কাজে বেশ অগ্রগতি হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সকল ক্ষমতা কাজে লাগাচ্ছি।

জুবেল আহমেদ নামে সাবিনার এক আত্মীয় বলেন, সাবিনার মৃত্যুর খবর শুনে তার বাবা-মা খুবই ভেঙে পড়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102