বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মনে হচ্ছে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ দাঁড়াবে না: পাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মাঝে তার কথাবার্তা শুনে অনেকেরই মনে হয়েছিল- নাজমুল হাসান পাপন বুঝি বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন। বলেছিলেন, চিকিৎসক চাপ নিতে নিষেধ করেছেন, তাই দায়িত্ব কমাতে চান। তাই পাপনের সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

তবে সেটা যে নিছক অনুমাননির্ভর ভাবনা, তার প্রমাণ খোদ পাপনই দিলেন। আজ মঙ্গলবার বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভাশেষে অনেক কথার ভিড়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি এবারও বোর্ডের প্রধানই থাকছেন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই।

পাপনের সোজাসাপ্টা কথা, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এ পদটায় (সভাপতি) কেউ দাঁড়াবে না। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’

তবে কেউই তার প্রতিদ্বন্দ্বী থাকবে না, বিসিবি সভাপতির এ ব্যাপারটিও পছন্দ হচ্ছে না। তিনি বলেন, ‘বোর্ডে যারাই আসে তারা আমাকে চ্যালেঞ্জ জানাক। কেউ বলুক, সভাপতি হতে চাই। কিন্তু কেউ তো বলেও না! এটা ভালো লক্ষণ নয়।’

নেতৃত্বে পরিবর্তন আসা উচিত, এমনটাই বিশ্বাস করেন পাপন। তার ভাষায়, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুন নেতৃত্ব আসবে। নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে। কিন্তু দুঃখজনক হলো, কেউ আসতে চায় না। প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে। নির্বাচন উম্মুক্ত থাকুক।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102