বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

জর্ডানের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ রোগীর মৃত্যুর কারণে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে বেশ কয়েকজন রোগীর মৃত্যুতে জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে আন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়। এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাথির ওবেইদাত। তবে ঠিক কী কারণে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি।এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সকল দায়ভার নিজের কাঁধে নিয়ে জানান, এই সমস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রোগীরা এখন অক্সিজেন পাচ্ছেন।জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসাওনেহ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।সম্প্রতি জর্ডানে করোনার সংক্রমণ বেশ বেড়ে গিয়েছে। ব্রিটেনে পাওয়া ভাইরাসের নতুন ধরনের কারণেই সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণরোধে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।এক কোটি জনসংখ্যার দেশ জর্ডানে এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ হাজার ২২৪ জনের।

আন্তর্জাতিক ডেস্ক/শা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102