মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পের্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে প্রবেশ করে এবং গুলি চালাতে থাকে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসির এ খবর জানেয়েছে।  

এলোপাথাড়ি গুলি চলতে থাকেল পের্ম স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা ভবনের ভেতরে আশ্রয় নেন এবং লুকানোর চেষ্টা চালান। অনেকে আতঙ্কে বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

হামলাকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই হামলাকারীও একজন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

পের্ম স্ট্যাট বিশ্ববিদ্যালয়টি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে উরাল প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী গুলি চালানো শুরু করলে ক্যাম্পাসে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দ্বিতলা ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছিলেন শিক্ষার্থীরা।

হামলার কারণ জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলাকারী লিখেছে, কাজটি তিনি (হামলাকারী) একাই করেছেন এবং কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্ররোচনা থেকে নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102