বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে শনিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি যৌথভাবে আয়োজিত মার্কিন সেনাবাহিনী এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেন।

তিন দিনব্যাপী এই কনফারেন্সের অংশ হিসেবে প্রথম দিনে তিনি মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সক্ষমতা এবং মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ড পরিচালিত একটি লাইভ ফায়ার মহড়া অবলোকন করেন।

আর্মি চিফস কনফারেন্সের দ্বিতীয় দিনে সেনাবাহিনী প্রধান ‘ দ্য চেঞ্জিংফিজিক্যাল এনভায়রনমেন্ট অব ল্যান্ড অপারেশনস’ এবং ‘দ্য ইনভলভিং হিউম্যান এনভায়রনমেন্ট অব ল্যান্ড অপারেশনস’ বিষয়বস্তু দুটির ওপর অনুষ্ঠিত প্লেনারি সেশনে অংশ নেন।

প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেনারেল জেমস মেকনভিল স্বাগত ভাষণ দেন। এর পাশাপাশি ওই কনফারেন্সে যোগদানকারী যুক্তরাজ্যের ফিল্ড আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রালফ উডইসসহ বিভিন্ন দেশের বাহিনীপ্রধান এবং বাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

কনফারেন্সের শেষ দিন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ মার্কিন আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল, জেনারেল চার্লস এ ফ্লিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ ছাড়া ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল আন্দিকা পেরকাসা, দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল নাম ইয়ং শিন, রয়াল থাই আর্মির অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ইন চিফ জেনারেল পর্নসাক পুলসাওয়াদ, পাপুয়া নিউগিনির ডিফেন্স ফোর্স কমান্ডার মেজর জেনারেল গিলবার্ট টরোপো, মঙ্গোলিয়ান ল্যান্ড ফোর্স কমান্ডের কমান্ডার মেজর জেনারেল বুজিনভ আমগালানবাটার, সিঙ্গাপুর আর্মির চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেডেরিক চো এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সার্ভিস কোরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হামিদ শাফিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102