বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আরও ২৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৩২ জন রোগী ভর্তি হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ১৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

এছাড়া ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ২০৪ জন রোগী। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102