মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।

এছাড়া আহতরা হলেন- একই গ্রামের গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)।

পুলিশ জানায়- বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে নিহত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং ৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102