বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ৬ ঘন্টা পর স্বাভাবিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৬ ঘণ্টা পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যায় বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়শনসিংহ থেকে ছেড়ে যায়। ট্রেনটি সোহাগী রেলস্টেশনে গিয়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। দুর্ভোগে পড়েন কয়েকশ যাত্রী। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নম্বর বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় রেললাইনের দুপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ৬ ঘণ্টা বন্ধ থাকে পাশাপাশি ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের যান চলাচল। আটকা পড়ে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।

গৌরীপুর বেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ট্রেনটি ঠিক করা হলে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। ভোররাত ৪ টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102