বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী রেল স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জের সোহাগী রেল স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সোহাগী স্টেশনে গিয়ে ইঞ্জিন বিকল হয়। এ ঘটনায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য কোনো ট্রেন স্টেশনে আটকা পড়েনি।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের ইঞ্জিন ঠিক করার জন্য কাজ চলছিল।

এদিকে স্থানীয় সূত্র জানায়, রাতে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় কয়েকশ যাত্রী দুর্ভোগে পড়েছেন এবং ট্রেনের ইঞ্জিন ঠিক করতে গভীর রাত হওয়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102