বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে সরছে বাংলাদেশের নাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বাংলাদেশসহ আটটি দেশকে করোনাজানিত ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। ফলে বাংলাদেশিদের জন্য আবারও ইংল্যান্ডে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি টুইটে বলেন, যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ মোট আটটি দেশকে কোভিডের উচ্চ ঝুঁকির ‘রেড লিস্ট’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকি সাতটি দেশ হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।

আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্থানীয় সময় ভোর চারটা থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলেও তিনি টুইটে জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102