শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি মধ্যম বঙ্গলতলী এলাকায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সন্তু লারমা গ্রুপের নেতা নিহত হয়েছে। নিহতের নাম সুরেশ কান্তি চাকমা ওরফে (দিনেশ) (৫৫)।

১৭ সেপ্টেম্বর শুক্রবার ভোর সোয়া পাঁচ টায় বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দুরে দুপক্ষের গোলাগুলিতে সে নিহত হয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ সদস্যরা। এদিকে দুর্গম এলাকায় গোলাগুলির সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

জেএসএস সন্তু লারমা দলের নেতা ত্রিদিপ চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লারমা গ্রুপের সদস্যরা আমাদের নেতার উপর হামলা চালায় তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। তিনি এই ঘটনার জন্য জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেন।

এদিকে জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন বঙ্গলতলী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত এলাকায় । এখানে আমাদের কোন লোক নেই ওটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকাণ্ড হয়েছে। তিনি বলেন সামনে ইউপি নির্বাচন তাই একটি পক্ষ পাহাড়কে অস্থিতিশীল করতে পায়তারা চালাচ্ছে।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করেছি ময়নাতদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102