বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ইমাম নিয়োগে জালিয়াতি: বেতন-ভাতার আবেদন নিষ্পত্তির নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বয়স জালিয়াতি করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামতি করার ঘটনায় জড়িত পেশ ইমাম হাফেজ মিজানুর রহমানের বেতন-ভাতা ফেরত সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জড়িত ব্যক্তির বিরুদ্ধে করা আবেদনটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী আইনজীবী আব্দুল কুদ্দুস জানান, ২০১২ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হিসেবে নিযুক্ত হন হাফেজ মো. মিজানুর রহমান। বর্তমানে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমামের পাশাপাশি ভারপ্রাপ্ত খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সরকারের অডিট বিভাগের এক প্রতিবেদনে, জাতীয় মসজিদের এ ভারপ্রাপ্ত খতিবের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে ইমাম পদে নিয়োগ পাওয়ার তথ্য উঠে এসেছে।

তিনি আরও জানান, সেখানে তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৯৭৭ সালের ১৬ মে। অথচ মিজানুরের শিক্ষাগত সব সার্টিফিকেটে তার জন্ম সাল ১৯৭৪ সালের ১৬ মে। বয়স তিন বছর কমানোয় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নিরীক্ষা অধিদপ্তর। একই সঙ্গে ২০১২ সাল থেকে নেওয়া সব বেতন-ভাতা ফেরত দেওয়ার সুপারিশ করে অধিদপ্তর।

এদিকে, এ নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ২০১৬ সালেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলেন মুক্তিযোদ্ধা এনামুল হক। তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। অভিযাগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনকে। তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে তদন্তে আগ্রহ না দেখিয়ে আবেদনটি পাঁচ বছর ফেলে রাখা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা এনামুল হক। রিটের শুনানি নিয়ে পেশ ইমাম মিজানুর রহমানের বিরুদ্ধে আনা বয়স জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নিতে করা আবেদন নিস্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে এ অভিযোগ এক মাসের নিস্পত্তি করতে বলা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102