বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা সিরাজ বক্সের মৃত্যুতে যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল, যুক্তরাষ্ট্র: সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি সিরাজ বক্সের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সাংবাদিক মো:নাসির,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি, সাংবাদিক হেলাল মাহমুদ, সুহাস বডুয়া, ভুতত্ববিদ গিয়াস আহমেদ চেীধুরী, দেলওয়ার মানিক, নুরুল ইসলাম বাঙ্গালী ,ইসলাম উদিদন পিংকি, ফিরোজ আহমেদ কল্লোল ,এমএ করিম জাহাংগীর , নুরুল ইসলাম বাংগালি,জাহাংগীর করির,মোশাররফ হোসেন খান চেীধুরী প্রমুখ নেতৃবৃন্দ ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজ বক্স আওয়ামী লীগের দুর্দিনের একজন ত্যাগী ও একনিষ্ঠ নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপালনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সিলেট শহর আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তিনি একজন সম্মুখ ভাগের সংগঠক ছিলেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102