সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির জন্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102