শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আজ সিলেটে আসবে এমপি মাহমুদ উস সামাদের মরদেহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট:-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ আজ শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ এসে পৌঁছাবে। জুমা’র নামাজের পর নিজ বাড়ির সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে শেষ ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

ইউকেবিডি/বা/সিলেট

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102