শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দুবাই গেলেন সাকিব খেলবেন আইপিএল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলতে দুবাই গেছেন সাকিব আল হাসান। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ে পথে যাত্রা শুরু হয় সাকিবের। তবে ভিসা জটিলতায়  আটকে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। আজ রাতে ঢাকা ছাড়তে পারেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত মার্চ-মে’তে হওয়া আইপিএলের প্রথম অংশে ছন্দহীন ছিলেন সাকিব। তিন ম্যাচে সুযোগ পেয়ে ২ উইকেট ও ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102