মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মস্কোর সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেদেশে প্রত্যাবাসনের জন্য রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার নবাগত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় তিনি রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী দেশ গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। স্বাধীনতার পরপরই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৯৭২ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য রুশ সরকার এবং জনগণকে কৃতজ্ঞতা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102