শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শপথ নিলেন সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন।

রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102