বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিদ্রোহী কবি নজরুলের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ এই পর্যন্ত দেখেছেন

এনামুল হক,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে  বেচুতিয়া বেপারী বাড়ি কবি নজরুল জাদুঘর অডিটোরিয়ামে জাতীয় কবি নজরুল ইসলাম এর ৪৫তম মৃত্যুবাষিকী উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাশে দাঁড়াও সামাজিক সংগঠনের চেয়ারম্যান মোঃ জহিরুল  ইসলাম সরকার এর সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শাহিন ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও যুগ্ম আহবায়ক এিশাল উপজেলা আওয়ামী লীগ এএন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুগ্ম আহবায়ক এিশাল উপজেলা আওয়ামী লীগ মোঃ আশরাফুল ইসলাম। জননী গ্রুপ এর চেয়ারম্যান ও সদস্য এিশাল উপজেলা আওয়ামী লীগ মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নজরুল ইন্সটিটিউট এর সংগীত প্রশিক্ষক মোঃ ফয়জুল্লাহ রুমেল। আরও উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ব বিদ্যালয় ছাত্র লীগ সভাপতি মোঃরাকিক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102