মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

ভবিষ্যতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের টেকসই উন্নয়ন কার্যক্রম দেশকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া লাগছে। মধ্যম আয়ের দেশ এখন আর স্বপ্ন নয়; অদূর ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে বাংলাদেশ।

তিনি বলেন, মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান ও জীবনমান বেড়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। শহর এবং গ্রামের ব্যবধান কমে আসছে। সরকার কাঙ্খিত উন্নয়ন নিয়ে জনগণের পাশে রয়েছে।

ইমরান আহমদ বলেন, আওয়ামী লীগের হাতে এ দেশের কাঙ্খিত উন্নয়ন এবং সফলতা এসেছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এমনকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে বর্তমান সরকার বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102