সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

ইতালির সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দুই বাংলাদেশি নারী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

জমির হোসেন, ইতালি থেকে: ইতালি রোমের আসন্ন সিটি নির্বাচনে দুই বাংলাদেশি নারী কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। একজন লায়লা শাহ অন্যজন জুমানা মাহমুদ।  আগামী ৩ ও ৪ অক্টোবর ২০২১ আসন্ন রোমের সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর হিসেবে লড়বেন স্থানীয়দের সঙ্গে। 

তারা উভয়ই বাংলাদেশি বংশদ্ভূত ইতালিয়ান নাগরিক। ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করতে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন তারা। এরমধ্যে লায়লা শাহ ৫ এবং জুমানা ৭ নং মিউনিসিপিও থেকে ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন। 
নির্বাচনে ভোটাররা ৫ ও ৭ নং ওয়ার্ড ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে তাদের ভোট দিতে পারবেন। এ ব্যাপারে রোম কমিউনিটির সু-পরিচিত মুখ নারী উদ্যোগতা লায়লা শাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি কমিউনিটির সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের একটি শক্ত প্লাটফর্ম দরকার। এটা রাজনৈতিক প্লাটফর্মে থেকেই সম্ভব। 

ইতালির রাজনৈতিক প্লাটফর্মে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশিদের তথা অন্যান্য দেশের অভিবাসীদের সমস্যাগুলো সমাধান অতি সহজ হবে বলে মনে করেন লায়লা শাহ। অপর প্রার্থী জুমানা ২০০৭ সাল থেকে লন্ডন ভিত্তিক টেলিভিশন বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। 

বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি। রোমের তরভেরগাতা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানান,ইতালিতে প্রবাসি বাংলাদেশিদের সমস্যার কথা ভেবেই সে ইতালির রাজনীতিতে নেমেছেন। মূলধারার রাজনৈতিক প্লাটফর্মে কাজ করলে আমাদের বাংলা কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে সহজ হবে এরকমটা চিন্তা করেই মূলত আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। সে সবার কাছে আসন্ন নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে সবার সহযোগিতা এবং ভোট প্রত্যাশা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102