মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শহর থেকে গ্রাম সব জায়গায় হচ্ছে উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে গ্রাম সব জায়গায় এতো উন্নয়ন অতীতে কোনো সরকার করতে পারেনি। একমাত্র আওয়ামীলীগ সরকার পেরেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘দয়া করে গুজবে কান দিবেন না। একটা চক্র চায় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, দেশে দাঙ্গা-হামলা লাগিয়ে দেশের শান্তি নষ্ট করতে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের সরকার। তিনি সব সময় ভাবেন যে কোন উন্নয়ন করলে দেশের মানুষের উপকারে আসবে, তাদের ভোগান্তি লাঘব হবে। দেশের মানুষের জন্য তিনি সেটাই করেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীসহ আরও অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102