বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

৭৫ জনবল নিচ্ছে নাটোর পরিবার পরিকল্পনা কার্যালয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।  রাজস্ব খাতের তিন পদে ৭৫ জনবল নেবে প্রতিষ্ঠানটি। তবে এসব পদে শুধু নাটোর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : পরিবার-পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৮ জন (পুরুষ)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিবারকল্যাণ সহকারী (গ্রেড ১৭)
পদ সংখ্যা: ৬৩ জন (নারী)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯০০০/- থেকে ২১৮০০/-

পদের নাম: আয়া (গ্রেড ২০)
পদ সংখ্যা: ৪ জন (নারী)
আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।
বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dgfpnat.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102