বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আল্লাহ ও শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখুন: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের নারী-পুরুষ সবার জন্য শেখ হাসিনা শ্রেষ্ঠ সরকার। দেশের যত উন্নয়ন হয়ছে সব প্রধানমন্ত্রীর অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে রাখতে হবে।

তিনি বলেন, আল্লাহ ও শেখ হাসিনা এ দুটির ওপর বিশ্বাস রাখুন। আপনাদের উপকারের জন্য সব উন্নয়ন করবে এই সরকার।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাড়িবহর নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পশ্চিম পাগলা ইউনিয়নে নেমে জনগণকে উদ্দেশ করে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এর আগে জয় বাংলা স্লোগানে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায় জনতা।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আপনাদের ভাই ও সন্তান আমি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা করা। এখন পুরো সুনামগঞ্জ জেলায় উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, পাগলা বাজারে উড়াল সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করা হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয় এমন সব কাজ আমরা করবো।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102