শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

দাম কমেছে স্বর্ণের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৩৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক রিপোর্টার: টানা তৃতীয়বারের মতো দাম কমেছে স্বর্ণের। এ দফায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা কমানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য ২২ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ দশমিক ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ টাকা। এছাড়া ১০ মার্চ থেকে সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ৪৬ হাজার ৮৮৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত যার দাম ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা। এখানেও প্রতি ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১টাকা। স্ব‌র্ণের দাম কম‌লেও রূপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102