বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

আফগানিস্তানের নতুন সরকার প্রধান হাসান আখুন্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র: আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বিবিসি।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা জানি, আমাদের দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।’গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পানশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। তালেবানের ঘোষণা অনুযায়ী, পানশির এখন তালেবানের দখলে। আর পানশির দখল নেয়ার ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিলো।

নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মুল্লা ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সারাজউদ্দিন হাক্কানি।

আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্রাটফোর্ড কাবুল থেকে জানিয়েছেন, তালেবান যাদের নাম ঘোষণা করেছে তাদের বেশিরভাগ নামই ‘পুরাতন’। লাইনআপে অ-তালেবান সদস্যের থাকার কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ ছিল যে, তালেবান সরকারে যেন অ-তালেবান সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই মন্ত্রিসভা ‘ভারপ্রাপ্ত’। তারা সামনে অন্যান্য গ্রুপের নেতাদের সরকারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102