বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিবালয় উপজেলায় দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420

ডাঃমোঃসায়েদুর রহমান মানিকগঞ্জ :
শিবালয় উপজেলা তেওতা ইউনিয়নে জমিদার বাড়ির পুকুরে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।

পোনামাছ অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা ও শিবালয় উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান জনাব মোঃ আব্দুল কুদ্দুস,মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জানাব মোঃ আব্দুর রাজ্জাক রাজা, শিবালয় উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক ও শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এ কে এম মিরাজ হোসেন লালন ফকির,শিবালয় উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব মোঃ লুৎফর রহমান সেন্টু প্রমুখ।

বক্তাগণ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশীয় পোনামাছ অবমুক্ত করনের মধ্যে দিয়ে দেশীয় প্রজাতির মাছ বেশী করে চাষ করা ও মা মাছকে রক্ষার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102