সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :

যশোরের শেখহাটি থেকে জাল টাকাসহ হালিমা নামে নারী সদস্য আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোরে ৪৫ হাজার জাল টাকাসহ হালিমা খাতুন (৫৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া থেকে পুলিশ তাকে আটক করে। শনিবার (০৪ সেপ্টেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক নারী যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর স্ত্রী। তিনি সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন।

যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকার হালিমা খাতুনের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ১১টি এক হাজার টাকা ও ৬৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৪৫ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর এ (বি) ধারায় মামলা হয়েছে। হালিমা খাতুনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102